ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ

মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩৩ বার

মোঃ মাসুদ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে পুলিশ পরিদর্শক (ওসি)আজহারুল ইসলামের বাসায় ডাকাতি দস্যুতা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন( ৩২)কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। শুক্রবার

(১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মদন পৌরসভার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাতি দস্যতার মামলার প্রধান আসামি মদন ইউনিয়নের কুলিয়াটি বৃ-বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের নামে মদন থানায় একাধিক মাদক মামলার রয়েছে জানায় পুলিশ।

গত (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে মদন পৌর সদরের ৩নং ওয়ার্ডে

(ওসি) আজহারুল ইসলামের বাসায় পরিকল্পিতভাবে ডাকাতি করে দস্যুরা ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে প্রায় ২০ লাখ টাকা। পাশের কয়েকটি বাড়িতেও তালা ঝুলিয়ে দেয় সংঘবদ্ধ দস্যু সদস্যরা।

এ ঘটনায় (ওসি) আজহারুল ইসলামের ছোট ভাই মোঃ জাকু খান( ৩৫)বাদী হয়ে ঐদিন রাতেই আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরোও ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মদন থানা পুলিশ।

গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে মদন থানা (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, দস্যুতার মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

আপডেট টাইমঃ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬