ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু সৌদি আরব ও আরও ৭টি মুসলিম দেশ জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবার  গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারার সাই ধারা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড আকাশপথে বরযাত্রা: মায়ের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন প্রবাসী ছেলে। পুলিশের অভিযানে মাদক সম্রাট আরিফ গ্রেপ্তার

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি), লোগাং জোন।

বুধবার (৪ মার্চ ২০২৬) সকালে আনুমানিক সকাল ৭টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মো. তুষার হোসেনের নেতৃত্বে উপজেলার আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৩৭ দশমিক ৩৮ ঘনফুট পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়, যার মধ্যে মোট ৪৩টি টুকরা রয়েছে। আটককৃত সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার ৭২৫ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক

আপডেট টাইমঃ ০১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬