ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ

বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এক তরুণ ও মেধাবী মুখ মশিউর রহমান মানিকের নাম।

তিনি অত্র এলাকার সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম উদ্দিন ভেন্ডারের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে বুকে ধারণ করে বানিয়াজান ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তিনি।

মশিউর রহমান মানিক দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার উন্নয়ন, মাদক নির্মূল এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ে বদ্ধপরিকর।

ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে, মশিউর রহমান মানিকের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পারিবারিক ঐতিহ্যের কারণে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি আমাদের কথা শুনবেন। মানিক ভাই তরুণ এবং তার মধ্যে কাজ করার স্পৃহা আছে। বিশেষ করে অসীমদ্দিন ভেন্ডার সাহেবের সন্তান হিসেবে তার প্রতি আমাদের আলাদা আস্থা রয়েছে।

নিজের প্রার্থীতা নিয়ে মশিউর রহমান মানিক বলেন, “আমি পদের লোভে নয়, বরং বানিয়াজান ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। আমার বাবা সারাজীবন মানুষের সেবা করেছেন, আমিও তার সন্তান হিসেবে আপনাদের সেবা করে যেতে চাই। আমি নির্বাচিত হলে বানিয়াজান হবে একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ ইউনিয়ন।”

নির্বাচনী আমেজে মুখরিত ৪নং বানিয়াজান ইউনিয়নের সাধারণ মানুষ এখন সময়ের অপেক্ষায়। ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই আসবে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক

আপডেট টাইমঃ ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬