ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
লোকমানের বাড়িতে ৬দিন ধরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, থানায় অভিযোগ পানছড়িতে ইউপিডিএফ( গনতান্ত্রিক) সংগঠক নিতিদত্ত চাকমা নিহত ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোনায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর অকাল মৃত্যু: সাজিউরা গ্রামে শোকের ছায়া সাবরাং লবণের মাঠে কাদা মাটির ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা পিস জব্দ উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ঝিম্মংখালী থেকে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার আটপাড়ার সোনাজুর গোপাল ঠাকুরের কালী মন্দিরে অষ্টমী স্নান ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত মদনে গরু ধান খাওয়ার দ্বন্দ্বে বাচ্চু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যা। কাপাশিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

কাপাশিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৫ বার

আশিকুর রহমান 

স্টাফ রিপোর্টার 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা দৌলত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ সম্পদ ও অহংকার। যে বীর শহীদেরা জীবন দিয়ে আমাদের এই মানচিত্র দিয়েছেন, তাদের রক্তস্নাত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ধর্মের সঠিক আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হোক আমাদের আজকের অঙ্গীকার। সুশিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক সোহেল রানা, আরমান রহমান, জোহরা বেগম, আঃ কুদ্দুছ সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও অভিভাবকগণ।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

লোকমানের বাড়িতে ৬দিন ধরে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, থানায় অভিযোগ

কাপাশিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট টাইমঃ ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬