
মদন (নেত্রকোনা )প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনার মদন উপজেলায় জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে মাদক নির্মূল, চুরি-ডাকাতি , ইভটিজিং প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(শুক্রবার ৮ মে ) সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফির সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডি (সভাপতি) বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিনিয়ার সাংবাদিক আজহারুল ইসলাম হিরো, মদন থানা ওসি (তদন্ত) অসীম কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সাঞ্জার, টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ (নাইডু মাস্টার) উপজেলা জামাতের ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সবেক কাউন্সিলর বাবুল মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, পৌরসভার জামাতে ইসলামী আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া,
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এলাকা থেকে মাদক নির্মূল এবং সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।ইভটিজিং প্রতিরোধে মাদ্রাসা চলাকালীন প্রতিষ্ঠানের গেটের আশেপাশে বহিরাগতদের আড্ডা এবং ইভটিজিং বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।
মদন থানার তদন্ত ওসি বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে আপনারা জনগণ পাশে থাকলে কুটুর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক পৌর মেয়র সভার সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক বলেন, সামাজিক অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে হলে
এলাকায় যোগ্য নেতৃত্বের শক্তি বৃদ্ধি করতে হবে,
সমাজের অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আমাদের সন্তানকে মাদক,জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং বাল্যবিবাহ, এ ধরনের অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে তাহলেই সমাজ ভালো হবে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সকল জনগণ রুখে দাঁড়াতে হবে তাহলে আমরা এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারব। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকার যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

অনলাইন ডেস্কঃ 


















