ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন  গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মদনে ফারিয়া সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফ সীমান্তে নাফ নদীতে নৌ-টহল জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার মদনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। খাগড়াছড়ি আসনে বিএনপির ওয়াদুদ ভূইয়ার জয়, ভোটারদের শান্ত থাকার আহবান  পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন তরুণ সমাজকর্মী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট ইসাদুল হক (বান্না)-কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় পেড়িখালী ইউনিয়নের সাধারণ মানুষ মদনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৮৪ বার

ফাহিম উদ্দিন (পানছড়ি প্রতিনিধি) :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর কবরস্থানে ঘন জঙ্গলের কারণে কবর খননে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পেতে হয়েছে স্থানীয়দের।

এ সমস্যা সমাধানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালায়।

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ উদ্যোগে স্থানীয় নেতাকর্মী সূর্যোদয়ের আগেই কবরস্থানে পৌঁছে যান। সেখানে দা- কাঁচি, কোদাল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ চালিয়ে যান স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জয়নাল উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ইউসুফ আলী সহ স্থানীয় নেতাকর্মীগন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ বলেন, “প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার আহ্বানেই এই কাজ। শুধু কবরস্থান নয়—পরিচ্ছন্ন হবে গ্রাম থেকে শহর। এই মানবিক উদ্যোগ চলমান থাকবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাজনীতির এই রূপই কাম্য,মানুষের পাশে থাকা, নীরবে কাজ করে যাওয়া।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দূর্যোগ প্রস্তুতি লড়ব” তারুণ্যের বাংলাদেশ গড়ব ”  এই স্লোগানে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান

আপডেট টাইমঃ ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫