ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সি এম এইচ-এ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেন গরম পানিতে ঝলসে যাওয়া নারী: জনমনে স্বস্তি ও কৃতজ্ঞতা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৬৩ বার

নাটোর জেলা প্রতিনিধি 

নাটোরেরবড়াইগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত এক হৃদয়বিদারক ঘটনার পর অবশেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন গরম পানিতে ঝলসে যাওয়া শাহানাজ বেগম। ঘটনার প্রায় এক মাস পর, চিকিৎসা শেষে ২৪ জুলাই তিনি নিজ বাড়িতে ফিরলে এলাকায় স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ তৈরি হয়।

গত ২৬ জুন, হালিমা ও শাহানাজ নামের দুই নারীকে মরিচের গুড়া মিশ্রিত গরম পানি নিক্ষেপ করে ও মাথায় আঘাত করে আহত করে একদল দুর্বৃত্ত। এই নির্মম ঘটনায় শাহানাজ বেগম গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেনাবাহিনী প্রধানের সরাসরি নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এম এইচ)।

সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলার পর চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই সুস্থ। সুস্থ হয়ে ফিরে আসার পর তাকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, “সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এই মানবিক ভূমিকা আমাদের অভিভূত করেছে। এই দায়িত্বশীলতা নজিরবিহীন।”

ভুক্তভোগীর পরিবার সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সি এম এইচ না হলে হয়তো তাকে আর এভাবে ফিরে পেতাম না। সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে শুধু একজন জীবনই বাঁচায়নি, ফিরিয়ে দিয়েছে আশা।”

এদিকে, হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে আবারও মানবিক মূল্যবোধ এবং আইনের প্রতি আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

সি এম এইচ-এ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেন গরম পানিতে ঝলসে যাওয়া নারী: জনমনে স্বস্তি ও কৃতজ্ঞতা

আপডেট টাইমঃ ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫