ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের উপর হামলা: প্রতিবাদে বিক্ষোভ মিছিল মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৫ বার

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অবশ্যই সমর্থন করি। জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার।

রোববার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, নুরের ওপর হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই। জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে। এটা আমাদের পুরো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাইছি, ফ্যাসিবাদের দোসরদের বিচার চাইছি, সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে-আমাকেই নির্যাতিত হতে হচ্ছে। তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা। এটা অত্যন্ত দুঃখজনক। গণঅভ্যুত্থানের শক্তিকে কোমর ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে, এ ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে বলে আমরা মনে করছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে, এটা আমরা কেউ কল্পনাও করিনি। এটা শুধু দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিতও নয়, এটা উদ্বেগজনকও। আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটা আমাদেরকে ভাবাচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই গত ১৬ বছর ধরেই দালালি করেনি। তারা ৯০-এর পরাজিত শক্তি। ৯০-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রজনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপস করেছিল। এসব কথা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম

ট্যাগঃ

পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের উপর হামলা: প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি: নাহিদ ইসলাম

আপডেট টাইমঃ ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫