ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু সৌদি আরব ও আরও ৭টি মুসলিম দেশ জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবার  গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারার সাই ধারা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড আকাশপথে বরযাত্রা: মায়ের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন প্রবাসী ছেলে। পুলিশের অভিযানে মাদক সম্রাট আরিফ গ্রেপ্তার

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ জন পাচারকারী গ্রেফতার।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ বার

মো:মোজাম্মেল হক,উখিয়া উপজেলা প্রতিনিধি:

মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারকালে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুনসহ পাচার কাজে ব্যবহৃত বোট ও ১০ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভ সড়কে ৬হাজার ইয়াবাসহ তিন নারী আটক

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ জন পাচারকারী গ্রেফতার।

আপডেট টাইমঃ ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫