ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ৬৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৬০/১০-আরবি হতে আনুমানিক এক কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বি-টিলা নতুনপাড়া বাগান এলাকায় অবৈধ কাঠ চোরাচালান হতে পারে।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক নির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শনিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৫ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ২৫০ টাকা। জব্দকৃত কাঠ মাটিরাঙা বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ৬৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ 

আপডেট টাইমঃ ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫