ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

আটপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • হাবিবুল ইসলাম
  • আপডেট টাইমঃ ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৬৭৪ বার

আটপাড়া উপজেলা প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত লগি-বৈঠা তাণ্ডব, গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা কলেজ রোড হয়ে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী কামাল উদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হোসাইন আহমেদ একদিল এবং সেক্রেটারি সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে তারা এর বিচার দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, কর্মী ও সহযোগীরা অংশগ্রহণ করেন।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

আটপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫