ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু

নাছিম মৃধা, (বাগেরহাট প্রতিনিধি):

দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা-সমালোচনা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিতলমারী উপজেলা বিএনপির নতুন সভাপতি(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহসান হাবীব ঠান্ডু।

গত দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নির্বাচন প্রক্রিয়া এবং ফলাফল প্রকাশ নিয়ে শুরু থেকেই সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক ধোঁয়াশা। নির্বাচনের স্বচ্ছতা, ফলাফল প্রকাশে বিলম্ব, নানা নাটকীয়তা, ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের গুঞ্জন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে এবং নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছিল।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিতলমারী উপজেলা বিএনপির তৎকালীন সভাপতিকে দল থেকে বহিষ্কার করে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে আহসান হাবীব ঠান্ডুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এই পরিস্থিতিতে দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপের মাধ্যমে অবশেষে সব জটিলতার অবসান ঘটে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আহসান হাবীব ঠান্ডুকে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আহসান হাবীব ঠান্ডু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দলের দুর্দিনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে নেতাকর্মীদের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“দলের এই আস্থা আমার জন্য বড় দায়িত্ব। আমি সকলকে সঙ্গে নিয়ে চিতলমারী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করার চেষ্টা করবো।”
এদিকে তার নেতৃত্বে দল নতুনভাবে গতি পাবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করছেন, দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে এখন ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে চিতলমারী উপজেলা বিএনপি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু

আপডেট টাইমঃ ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬