ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইউপিডিএফের বাধার অভিযোগে বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপন নিয়ে উদ্বেগ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৭২ বার

ষখাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ধর্ষণ, গুম ও খুনের ঘটনাবলীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। এতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা ধর্মীয় উসকানি সৃষ্টি করে জায়গাটি বৌদ্ধ মন্দিরের দাবি করলেও তদন্তে পাওয়া গেছে, সংশ্লিষ্ট জমিটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত নয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ, গুম, অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

একই সঙ্গে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি কার্যক্রম বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বক্তারা পাহাড়ি-সমতলের সকল জনগোষ্ঠীকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইউপিডিএফের বাধার অভিযোগে বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপন নিয়ে উদ্বেগ

আপডেট টাইমঃ ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫