ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ভারতে পাচারকালে বাংলাদেশী মালামাল আটক

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়ন।

রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গিলাতলী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া এলাকায়, মূল সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে টহল দলটি অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের দেশীয় মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে ছিল—‘সিস্টেম প্লাস’ নামের কীটনাশক বিভিন্ন আকারের পাত্র, ‘বনলতা সালসা’, ‘ব্যাবিসেট’ কীটনাশক, এবং বিভিন্ন প্রজাতির শুকনো মাছ—যেমন চ্যাপা শুটকি, শাপলা পাতা শুটকি, পাতা শুটকি ও হাঙ্গর শুটকি, যার বাজার মূল্য ৩,১০১০০/- তিন লক্ষ দশ হাজার একশত টাকা মাত্র

পানছড়ি ৩ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ভারতে পাচারকালে বাংলাদেশী মালামাল আটক

আপডেট টাইমঃ ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫