ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা টেকনাফ সদর বড় হাবিব পাড়ায় ১লাখ ইয়াবা সিএনজিসহ ১মাদক কারবারী গ্রেফতার।  আটপাড়ার শিমুলতলা গ্রামে টিটুর বাড়িতে বিরল প্রাণী ধরা পড়েছে, এলাকায় চাঞ্চল্য মদনে ঘরের জিনিসপত্র ভাঙচুর স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ। পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার  ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পৌর বিএনপির মতবিনিময় সভা  ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগগুলো এলাকাবাসীর কাছে প্রশংসিত মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।  বারহাট্টায় থানায় ইন্ডিয়ান ৩২টি গরু আটক সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে পূর্বধলায় মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্থা, স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা ও নানা অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংবাদকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। কর্মসূচির আয়োজক ছিলেন পূর্বধলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর সকালে সাংবাদিক নাহিদ আলম পূর্বধলা সরকারি কলেজে সংবাদ সংগ্রহে গেলে অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রচার করলে বাধা ও হুমকির ইঙ্গিত দেন।

অভিযোগে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যক্ষ রতন কলেজে অদক্ষতা, পক্ষপাতমূলক আচরণ, আর্থিক অনিয়ম ও শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছেন। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদকর্মীরা দাবি করেন, অধ্যক্ষের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সাংবাদিকদের মর্যাদার অবমাননা। এর আগে অনুরূপ ঘটনায় তিনি পূর্বধলা প্রেসক্লাবে ক্ষমা চেয়েছিলেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

মানববন্ধনে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মানবকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি শফিকুল আলম শাহীন, পূর্বধলার দর্পণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক সংবাদ প্রতিনিধি এমদাদুল ইসলাম, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, কালবেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি তৌহিদ কবির রাসেল, এনটিভি অনলাইন প্রতিনিধি এসএস ওয়াদুদ, সকালের সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, আজকের আরবান প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব, রূপালী বাংলাদেশ প্রতিনিধি মো. মিঠু সরকার, জবাদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, ইকরা রিপোর্টার আল আমিন শেখ, ভোরের সময় রিপোর্টার শাহীন খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

সাংবাদিককে হুমকির প্রতিবাদে অধ্যক্ষের অপসারণ দাবিতে পূর্বধলায় মানববন্ধন

আপডেট টাইমঃ ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫