ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

নেত্রকোনায় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ী-থ্রিপিস জব্দ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২১২ বার

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ী-থ্রিপিস আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে ওই কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয় লোকজন।

এ সময় কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী (হেলপার) সাব্বিরকে (২৭) আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।

পুলিশ, এলাকাবাসী ও আটক চালকের সাথে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ী ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সাথে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুললে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রিপিস দেখতে পায় পুলিশ।

এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকাল পর্যন্ত ) মালামালের গণনা শেষ হয়নি।

আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।

বারহাট্টা উপজেলার সাংস্কৃতিক কর্মী আজিজুল হক ফারুক বলেন, এরআগেও বেশ কয়েকবার চোরাচালানের মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বারবার এলাকার লোকজনই চোরাচালানের পণ্য আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী কেন এসব তথ্য পায় না?

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, কাভার্ড ভ্যানটি থানায় চোরাচালানি পণ্যগুলো গণনা করা হচ্ছে। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

নেত্রকোনায় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ী-থ্রিপিস জব্দ

আপডেট টাইমঃ ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫