
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয় আজ আটপাড়া উপজেলা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি জেলা প্রশাসক মহোদয়কে স্বাগত জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আটপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, আটপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য আমির খসরু স্বপন, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আল আকরাম খান
(মুন্না) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনলাইন ডেস্কঃ 


















