ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, আহত ৫

গোকুল চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুরস্থ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে কান্তজিউ মেলায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মর্জিনা (৫০), তানজিমা পারভিন (৪০), সুমী আক্তার (২৫) ও সাদিয়া বেগম (১৮)। আহত পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়জন যাত্রী অটোরিকশায় করে মেলা দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে নাসির পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় একশ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মৃত্যু বরণ করেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, আহত ৫

আপডেট টাইমঃ ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫