ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

খাগড়াছড়িতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়ন অগ্রগতি, সুশাসন, জনসেবা ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

সভায় পাহাড়ের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হয়।

সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,

“খাগড়াছড়ির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি উন্নত, নিরাপদ ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চাই।”

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভা অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায় এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

খাগড়াছড়িতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫