ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান মদনে টাকা ও অলংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী: থানায় অভিযোগ

এলএসটিডি প্রকল্পে নেত্রকোণায় কৃষকদের মাঝে বীজধান ও সংরক্ষণ ড্রাম বিতরণ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩২৬ বার

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় স্থানীয় কৃষকদের মাঝে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উফশী জাতের বীজধান ও সংরক্ষণ ড্রাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ধলামূলগাঁও ইউনিয়নের বাদেবিন্না গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয় নেত্রকোণার বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘প্রযুক্তি গ্রাম’ হিসেবে মনোনীত এলাকায় আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক মো. আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মকসুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের ইসলাম এবং প্রকল্পের বিজ্ঞানী মো. খালিদ হাসান সৌরভ ও হুর-ই ফেরদৌসী তাজিন।

বক্তারা বলেন, “খাদ্য নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ অপরিহার্য। কৃষকদের বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণে উৎসাহিত করতে হবে।”

অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

এলএসটিডি প্রকল্পে নেত্রকোণায় কৃষকদের মাঝে বীজধান ও সংরক্ষণ ড্রাম বিতরণ

আপডেট টাইমঃ ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫