ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার

তৌফিকুর রহমান তাহের

সুনামগঞ্জ  প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঘোষণার মাধ্যমে এখন পর্যন্ত মোট ২৭৩টি আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করল দলটি। বৃহস্পতিবার (আজ) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন ঘোষিত এই তালিকায় সুনামগঞ্জ জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম উঠে এসেছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দলীয় টিকিট পেয়েছেন জেলা বিএনপির প্রভাবশালী নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দল সুচিন্তিতভাবে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে। তিনি বলেন, “আপনারা জানেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগে ২৩৭টি আসনে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। অর্থাৎ, মোট ২৭৩টি আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত হলো। বাকি আসনগুলোর প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে।

ভাটি অঞ্চলের রাজনীতিতে অভিজ্ঞতার ওপর আস্থা রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে পুনরায় সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, এই আসনে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক নেতৃত্ব নির্বাচনী লড়াইয়ে দলকে বাড়তি সুবিধা দেবে।

অন্যদিকে, সদর আসন সুনামগঞ্জ-৪ এ দল আস্থা রেখেছে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের ওপর। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তার এই মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্য ও সাংগঠনিক দক্ষতা—এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়েই হাই কমান্ড সুনামগঞ্জের দুটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। নবঘোষিত এই ৩৬ জন প্রার্থীর মধ্যে অনেকেই ছাত্র রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের মাধ্যমে উঠে এসেছেন।

ঘোষণার পরপরই দুই প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। তারা আশা করছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুতই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

বিএনপি’র ৩৬ আসনে প্রার্থী ঘোষণা: সুনামগঞ্জ-২ এ নাছির, সুনামগঞ্জ-৪ এ নূরুল 

আপডেট টাইমঃ ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫