ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

নেত্রকোণায় জলতরঙ্গ ফুড পার্ক উদ্বোধন করলেন ডা. লুৎফা হক

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

নেত্রকোণায় “জলতরঙ্গ ফুড পার্ক” টি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের সহধর্মিণী ডা. লুৎফা হক।

শনিবার দুপুর ২ টায় নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আরিফ নগর দুধকুড়া বিল এলাকায় নবনির্মিত বাইপাস সড়ক সংলগ্ন “জলতরঙ্গ ফুড পার্ক” কর্তৃপক্ষ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, নেত্রকোণা -২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের নমিনী ডা. মো. আনোয়ারুল হকের সহধর্মিণী ডা. লুৎফা হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খসরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট মো. খলিলুর রহমান খলিল।

দুধকুড়া বিল বাইপাস রাস্তার পাশে মনোমুগ্ধকর ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ফুড পার্কটি। সেবা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর পাশাপাশি এখানে থাকছে বার্গার, ভেজিটেবল রোল, চিকেন ফ্রাইসহ বিভিন্ন ধরনের দেশীয় খাবার। ছোট্ট কোমলমতি শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যাবস্থা।

বক্তারা জলতরঙ্গ ফুড পার্কটির উদ্যোক্তা প্রোপাইটর বেলায়েত হোসেন বিল্লাল, পরিচালক আনন্দ চন্দ্র বর্মন ও সুজন বর্মনকে এরকম উদ্যোগের জন্য সাধুবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

নেত্রকোণায় জলতরঙ্গ ফুড পার্ক উদ্বোধন করলেন ডা. লুৎফা হক

আপডেট টাইমঃ ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫