ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

বিজয় দিবসে পূর্বধলায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রাশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান।

বিশেষ আলোচক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, এম এ মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পণ, যুবদল নেতা আসাদুজ্জামান ডানো, মাহবুব আলম, ইসতিয়াকুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পূর্বধলায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বক্তারা পূর্বধলায় শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।  

বিজয় দিবসে পূর্বধলায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইমঃ ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫