ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পূর্বধলায় চেকপোস্টে ১০২ বোতল ভারতীয় মদসহ আটক ৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর–শ্যামগঞ্জ মহাসড়কের লাল মিয়া বাজার শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পূর্বধলা থানা পুলিশ। পিকআপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।’ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

পূর্বধলায় চেকপোস্টে ১০২ বোতল ভারতীয় মদসহ আটক ৩

আপডেট টাইমঃ ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫