ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় নৌবাহিনী অভিযানে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে  নেত্রকোনায় বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পেলেন মানসুরা আক্তার। সৌদি যুবরাজ আল-বুরহান সুদানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেছেন।

নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এ এস এম শহীদুল্লাহ্ ইমরান

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহীদুল্লাহ্ ইমরান দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান খানের কার্যালয় থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, শেখ আব্দুর রাশিদ, এম এ মান্নানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ এস এম শহীদুল্লাহ্ ইমরান দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ছাত্র রাজনীতি ও দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র রাজনীতিতে তিনি শহীদুল্লাহ হল ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদে একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে আরও জানা যায়, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেতার বিরুদ্ধে ঢাকা ও নিজ নির্বাচনী এলাকায় মোট ১১টি রাজনৈতিক মামলা রয়েছে।

তার পারিবারিক রাজনৈতিক পরিচিতিও উল্লেখযোগ্য। তার পিতা মরহুম আলহাজ্ব মোবারক ইসলাম ছিলেন পূর্বধলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতির দায়িত্বও পালন করেন। তার মাতা রোকেয়া বেগম ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী হিসেবে এ এস এম শহীদুল্লাহ্ ইমরান স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, যদিও প্রাথমিকভাবে এই আসনে একজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তবে শহীদুল্লাহ্ ইমরানের দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক সক্ষমতা ও তৃণমূলের ব্যাপক সমর্থন বিবেচনায় চূড়ান্ত পর্যায়ে দলীয় হাইকমান্ড তাকে মনোনয়ন দিতে পারে—এমন প্রত্যাশাই করছেন তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও

নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এ এস এম শহীদুল্লাহ্ ইমরান

আপডেট টাইমঃ ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫