ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

পূর্বধলায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম জেহাদুল (৩৫)। তিনি উপজেলার ছোট ইলিশাপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে জেহাদুলের সঙ্গে তার প্রতিবেশী চাচা নিজাম উদ্দিন (৪৫) এর অটোরিকশার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজাম উদ্দিন বাড়িতে চলে যান। পরে তিনি তার বড় ভাই শাহাবুদ্দিন (৬০), ছেলে সৌরভ (২৩) ও আরও ৭-৮ জনকে সঙ্গে নিয়ে জেহাদুলের বাড়ির সামনে এসে তার মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় জেহাদুল পাকা রাস্তায় লুটিয়ে পড়েন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল মোতায়েন করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

পূর্বধলায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট টাইমঃ ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫