ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

আটপাড়া থেকে তেলিগাতী সড়ক চলাচলে মারাত্মক সংকট: প্রশাসনের কাছে জরুরি মেরামতের দাবি স্থানীয়দের

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১২ বার

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার আটপাড়া থেকে তেলিগাতী সড়কের প্রায় পাঁচ কিলোমিটার অংশ দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, মাটি ধ্বস, ভাঙা অংশ ও ভিজে কাঁদাযুক্ত জায়গার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে যাতায়াতের সময় গর্তে পড়ে মোটরসাইকেল, অটোরিকশা, ট্রলি ও ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে। প্রতি মাসে একাধিক দুর্ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

রাস্তাটি আটপাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন শত শত মানুষ কর্মস্থল, বাজার, বিদ্যালয় ও হাটে যাতায়াত করেন। খারাপ রাস্তার কারণে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নাগরিক ভোগান্তির বিষয়টি বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে এলাকাবাসীর আকুল আবেদন—অবিলম্বে আটপাড়া থেকে তেলিগাতী সড়কটি সম্পূর্ণভাবে মেরামত করে যাতায়াত স্বাভাবিক করার জন্য উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

আটপাড়া থেকে তেলিগাতী সড়ক চলাচলে মারাত্মক সংকট: প্রশাসনের কাছে জরুরি মেরামতের দাবি স্থানীয়দের

আপডেট টাইমঃ ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫