
মোঃ মাসুদ
মদন উপজেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী
অধ্যাপক আল হেলাল তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ( ২৯ ডিসেম্বর )মদন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মিজ বেদবতী মিস্ত্রির কাছে মদন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে আল হেলাল তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিনে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের কাছে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিপিবির জলি তালুকদার।
আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
মদন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ বেদবতী মিস্ত্রি জানান,
নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।
এর মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন পুরুষ ভোটার, ১ লাখ ৮৪ হাজার ৯৮২ জন নারী ভোটার ও ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৪৯টি ভোট কেন্দ্রের ৭২৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে ।

অনলাইন ডেস্কঃ 















