ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

খাগড়াছড়ি-২৯৮ আসনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭টি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭টি মনোনয়নপত্র বৈধ ও ৭টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং ১টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদেরসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—

স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা মোট ৭ জন।

এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়ন স্থগিত রয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন—

বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খাগড়াছড়ি-২৯৮ আসনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৭টি

আপডেট টাইমঃ ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬