ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

নেত্রকোনায় গভীর রাতে খড়ের লাশে অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

হৃদয় রায় সজীব

নিজস্ব সংবাদদাতা 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গভীর রাতে বসতঘরের সঙ্গে লাগানো খড়ের লাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীরা হলেন—খোকন চন্দ্র বিশ্বাস (৬২) ও উজ্জ্বল কর (৪৬)। তারা আটপাড়া উপজেলার শাসনকান্দি গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে চিৎকার শুনে ঘুম ভেঙে বাইরে এসে তারা দেখতে পান, বসতঘরের সামনে ঘরের সঙ্গে লাগানো খড়ের লাশে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্য ও আশপাশের স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আটপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা অভিযোগে উল্লেখ করেন, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলে তাদের ধারণা। অপূরণীয় ক্ষতি সাধনের উদ্দেশ্যেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলের সামনে একটি মন্দির অবস্থিত। ওই মন্দিরের দরজায় বিভিন্ন সময় অশালীন ভাষা, প্রাণনাশের হুমকি ও উসকানিমূলক লেখালেখি দেখা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিপ্লব কর (৫৫), রঞ্জিত চন্দ্র কর (৪৮) ও শ্রীবাস চন্দ্র সরকার (৪৮)-সহ একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন জ্বলতে দেখেন বলে জানান।

এ বিষয়ে আটপাড়া থানার তদন্ত অফিসার প্রদীপ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

নেত্রকোনায় গভীর রাতে খড়ের লাশে অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

আপডেট টাইমঃ ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬