ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

পানছড়িতে অগ্নিকাণ্ডে পাহাড়ি পরিবারের বসতঘর পুড়ে ছাই

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে এক পাহাড়ি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অদ্য শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা (১৮০০ ঘটিকা) সময়ে পানছড়ি উপজেলাধীন ৩ নং পানছড়ি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যৌথ খামার এলাকার বাসিন্দা ওংজাই মারমা (৩৬)-এর বসতবাড়ির মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে আগুন দ্রুত পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে এবং দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ ১৮ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দিলেও, তাদের পৌঁছানোর আগেই এলাকার স্থানীয় জনগণ দ্রুত এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের অন্যান্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ভুক্তভোগী পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।  

পানছড়িতে অগ্নিকাণ্ডে পাহাড়ি পরিবারের বসতঘর পুড়ে ছাই

আপডেট টাইমঃ ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬