ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি। বীরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সম্মাননা পেলেন মাওলানা হযরত আলী শ্রীপুরে  শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭২ বার

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে শক্ত অবস্থান ও ঐক্যের বার্তা দিয়ে শেষ নির্বাচনী মিছিল করেছে পানছড়ি উপজেলা বিএনপি।

৯ ফেব্রুয়ারি ২০২৬  সোমবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ারে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া। বক্তারা ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতারা আরও বলেন, আজকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখানেই শেষ নয়। জনগণের রায়ে বিজয় নিশ্চিত করে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি নূরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী, যুবদলের আহ্বায়ক মো. আবছারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।  

পানছড়িতে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহবানে বিএনপির শেষ নির্বাচনী মিছিল

আপডেট টাইমঃ ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬