ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড় মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৭ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে জেলার সবচেয়ে দুর্গম তিনটি ভোটকেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নয়—প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে করে এসব কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন,

“ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিকল্প পরিবহন হিসেবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী দাবি করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত। তারা এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর প্রস্তুতি। খাগড়াছড়ি আসনে নির্বাচনি দায়িত্ব পালনে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ইমামের মেয়ের ‘অপহরণ নাটক’ নাকি পরিকল্পিত বিভ্রান্তি? সত্য উদঘাটনে নতুন মোড়

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

আপডেট টাইমঃ ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬