ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি 

টেকনাফে শীলখালী বিজিবির চেক পোস্টে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ চালক আটক।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের শীলখালীতে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া, সাবরাং গ্রামের হোসাইন আহমদের ছেলে মোহাম্মদ আরাফাত (২৩)।

আজ ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আজ আনুমানিক ৪.২০ টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১২৮ ডগ হেনরি (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডার) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের পিছনের সীট কাভারের নিচে অভিনব কায়দায় কালো স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা-হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, ডাকঘর-সাবরাং, থানা- টেকনাফ ও জেলা-কক্সবাজারকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল। ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা রয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ।

টেকনাফে শীলখালী বিজিবির চেক পোস্টে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ চালক আটক।

আপডেট টাইমঃ ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬