ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

পানছড়িতে ফিস্টুলা নির্মূলে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫৩ বার

 ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাকে ২০২৬ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ১৫ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি গুরুতর অথচ প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যা। বাল্যবিবাহ রোধ, পরিবার পরিকল্পনা ও নিরাপদ প্রসব নিশ্চিতের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। কর্মসূচির মূল লক্ষ্য হলো সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগী সনাক্তকরণ।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর আর্থিক সহায়তা এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় SR-MNCAH প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী সনাক্ত করবেন। সন্দেহভাজন রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল-এ পাঠানো হবে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ফিস্টুলা সেন্টার-এ রেফার করা হবে। চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে বহন করা হবে।

কর্মসূচি সফল হলে আগামী ২৩ মে ২০২৬ আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে পানছড়ি উপজেলাকে ‘ফিস্টুলা মুক্ত’ ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

পানছড়িতে ফিস্টুলা নির্মূলে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু

আপডেট টাইমঃ ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬