ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

ভালুকায় দীপু হ/ত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২২৪ বার

আদিলুর রহমান (আদিল) 

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (০৪ মার্চ ২০২৬) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের আব্দুল্লাহ (২৮)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, আসামিরা ঘটনার সময় স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে দীপুর মরদেহ গাছে ঝুলানো অবস্থায় রশি টেনে স্লোগান দিয়েছিলেন। তারা উপস্থিত জনতাকে উত্তেজিত করে লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে সরাসরি অংশ নেন এবং অন্যদেরও উৎসাহিত করেন।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের ধরতে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

ভালুকায় দীপু হ/ত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৫

আপডেট টাইমঃ ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬