ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন

ক্রাইম রিপোর্টারঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে গফরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য বাবেল গোলন্দাজের ঘনিষ্ঠ সহযোগী ও পি. বারিয়া গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান রানা দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সম্প্রতি গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মননের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলেও তারা দাবি করেন। এসব ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফার মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক আমিন ও শওকত মিয়া, উপজেলা সদস্য অভি আলম, গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি মিয়া এবং চর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ছৈয়দ।

এছাড়াও মীর রাসেল, মীর টুইংকেল, আতিক ইসলাম, রিপন, সুজন, শরিফ, রিয়াদ, সুমন, বুলবুল সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইমঃ ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬