ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে অ্যাসোসিয়েশন

নিউজ ডেস্কঃ

আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ASWA) আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিবছরের মতো এবারও আটপাড়া উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ৫০ জনকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের কথা রয়েছে।

গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলেও দুই মাস পেরিয়ে গেলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পরিচালক তানভীর হোসাইন জানান, পরীক্ষার দায়িত্বে থাকা মাহবুব আলমকে একাধিকবার ফলাফল হস্তান্তর ও অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশের জন্য অনুরোধ করা হলেও তিনি তা করেননি।

তিনি আরও বলেন, সম্প্রতি জানা গেছে মাহবুব আলম নিজ উদ্যোগে একটি ফলাফল তালিকা প্রস্তুত করে কিছু শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও জ্যামিতি বক্স বিতরণ করেছেন, যা অ্যাসোসিয়েশনের অনুমোদিত নয়। বিষয়টি সম্পর্কে অ্যাসোসিয়েশন পূর্বে অবগত ছিল না বলেও জানান তিনি।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনাসহ আরও কিছু অনিয়মের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশন একটি সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে।

অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত ফলাফল যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে অ্যাসোসিয়েশন

আপডেট টাইমঃ ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬