ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ। পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাশে দাঁড়াল ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফর্ম এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল কায়েস শিমুল। তিনি সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পানছড়ি কমিটির আহ্বায়ক মো. সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. নাজমুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মো. শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

এ বিষয়ে ফাউন্ডেশনের আহ্বায়ক মো. সবুজ চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসের শুরুতে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় এবার ঈদকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। এক উপকারভোগী প্রতিবন্ধী মোঃ হেলাল উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন,“এই সহায়তা না পেলে হয়তো পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে পারতাম না। আল্লাহ তাদের ভালো রাখুক, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।”

এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং সুবিধাবঞ্চিত মানুষের মনে ঈদের আনন্দ আরও গভীর করে তুলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

পানছড়িতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাশে দাঁড়াল ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন

আপডেট টাইমঃ ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬