ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড

সাবরাং লবণের মাঠে কাদা মাটির ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা পিস জব্দ

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি: বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ।

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অত্যন্ত সাফল্যের সাথে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিতকায় অদ্য ২৬ মার্চ ২০২৬ তারিখ সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ নামক স্থান হতে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ মাদকের একটি বড় চালান জেলের ছদ্মবেশে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধিনায়ক এর পরিকল্পনা ও নেতৃত্বে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে ক্যাম্পের কাঠি নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল আনুমানিক ১৫০০ ঘটিকায় উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

জেলের ছদ্মবেশে সন্দেহভাজন ০৩ জন ব্যক্তি আনুমানিক ১৫৩০ ঘটিকায় সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি নামক স্থানে এসে তাদের ছদ্মবেশ পরিবর্তন করে লবণ মাঠে কর্মরত শ্রমিকদের ছদ্মবেশ ধারণ করে। উক্ত ব্যক্তিরা একটি কালো প্লাস্টিকের বালতি হাতে লবণ মাঠ সংলগ্ন বেড়িবাঁধের নিকট আসলে বিজিবির আভিযানিক দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে আটক করার উদ্দেশ্যে ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত প্লাস্টিকের বালতিতে থাকা মাদক লবণ মাঠের কাদা মাটির নীচে অভিনব কৌশলে লুকিয়ে রেখে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে লবণ মাঠের কাদা মাটির নিচ হতে বিশেষ মোড়কে মোড়ানো ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি’র বিশেষ টহল দলের তাৎক্ষণিক, দক্ষ ও রণকৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পন্থায় মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা সম্ভব হয়, যা ব্যাটালিয়নের পেশাদারিত্ব ও কার্যকর গোয়েন্দা তৎপরতার সুস্পষ্ট প্রতিফলন।

আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পলাতক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত

সাবরাং লবণের মাঠে কাদা মাটির ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা পিস জব্দ

আপডেট টাইমঃ ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬