ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১২জন আসামি আটক 

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) দিনভর পরিচালিত এ অভিযানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) এর পরিকল্পনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি, ৮টি জিআর পরোয়ানা এবং ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় আরও ৭ জন আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, ওয়ারেন্ট তামিলসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১২জন আসামি আটক 

আপডেট টাইমঃ ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬