ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা খাগড়াছড়ি জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ সরকারি ভর্তুকিতে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত হারভেস্টার ‘উধাও’! বারহাট্টায় কৃষকের বুকফাটা হাহাকার শখ থেকে স্বপ্নের ব্যবসা—ব্যাংক কর্মকর্তার হাতে আলোর নতুন রূপ ‘লোপাস ক্যান্ডেল স্টুডিও নেত্রকোনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড বীরগঞ্জে আদিবাসী খ্রিস্টান পল্লীতে হামলা: মন্দির ভাঙচুর ও জমি দখলচেষ্টায় গ্রেপ্তার ২ টেকনাফ উত্তর শীলখালী গহীন পাহাড়ে মিলল তিন জন যুবকের লাশ কক্সবাজার অ্যাম্বুলেন্সে করে ১০হাজার পিস ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

পিরোজপুর প্রতিনিধি:

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”এই স্লোগানকে সামনে রেখে,‎পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০৩০ মেয়াদে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে বেকুটিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির,সড়ক ও জনপদ বিভাগ পিরোজপুর এর উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম,জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু,পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম,পিরোজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর সহ বিভিন্ন সরকারি দপ্তর রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, “উন্নয়নমূলক কাজ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই সম্পদগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি কাজে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা তদারকি করতে আমি সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‎পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি খালের পাড়ে ও রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণ করেছিলেন, যার সুফল জনগণ আজও ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্পের মাধ্যমে আমরা দেশের কাঠের অভাব দূর করব এবং পরিবেশ রক্ষা করব।”

‎সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, “আগামী ৫ বছরে জেলার ৩০০ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে মোট ১০ হাজার ফলজ ও ভেষজ চারা রোপণ করা হবে। প্রতি বছর পর্যায়ক্রমে ২ হাজার করে চারা লাগানো হবে এবং প্রতিটি চারার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের একটি বিশেষ মনিটরিং টিম নিয়মিত কাজ করবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

আপডেট টাইমঃ ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬