ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত  নেত্রকোণায় মাধবী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১বছরের এক কিশোরী পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাওড়ে কৃষকদের জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বারহাট্টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ বাগমারায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত।  নেত্রকোনায় নবনিযুক্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত। সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ

মোঃ রাকিব 

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপের দংশনে আহত নোয়েল মিয়া দুই দিন চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

বর্তমানে নোয়েল মিয়া (২৬) উপজেলার নাজিরপুর ইউনিয়নের কোয়ারপুর গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের জঙ্গলে মরিচ গাছের পরিচর্যা করতে যান। এ সময় গ্রিন পিট ভাইপার প্রজাতির একটি বিষাক্ত সাপ তার ডান হাতের কনুইয়ের নিচে ছোবল দেয়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে কনুইয়ের ওপর কাপড় দিয়ে বেঁধে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে কর্তব্যরত চিকিৎসক ডা. সামসাদ সরোয়ার সামিন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহরাব হোসাইন লিংকন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন- তাকে গ্রিন পিট ভাইপার সাপ দংশন করেছে। এরপর দ্রুত তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়।

এ বিষয়ে আরএমও সোহরাব হোসাইন লিংকন বলেন, রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসায় দ্রুত অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়েছে। দুই দিন চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত 

গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ

আপডেট টাইমঃ ১৮ ঘন্টা আগে