ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

 পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা অংশ নেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. নাজমুল হুদা, মেডিকেল অফিসার ডা. তানজিলা ও ডা. মাইশা, সিনিয়র স্টাফ নার্স হ্যাপি ও রুমা এবং হেড ক্লার্ক মুন্নাবীন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, স্টোরকিপার মোস্তাক আহমেদ, নার্সিং ইনচার্জ সাধনা রানীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মস্থলে তাঁদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

তাঁরা আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। একই সঙ্গে এসব অপরাধকে জামিন-অযোগ্য হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইমঃ ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬