ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

হোয়াইক্যংয়ে বিজিবির চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ১৬,০০০ পিস ইয়াবাসহ চালক গ্রেপ্তার।

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে ১৬০০০ ইয়াবাসহ নাটমোরা পাড়ার সিএনজি চালক হামিদ হোসেন আটক।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাথমুড়াপাড়া, হ্নীলা গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ হোসেন এর ছেলে হামিদ হোসেন (১৯)।

আজ বৃহস্পতিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক ০৭২০ ঘটিকায় হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক সিএনজি‘র ব্যাটারীর নিচের অংশের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ০৮টি মিনি কাট অর্থাৎ ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় সিএনজির চালক হামিদ হোসেন (১৯), পিতা-মৃত সৈয়দ হোসেন, গ্রাম-নাথমুড়াপাড়া, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা হ্নীলা হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

হোয়াইক্যংয়ে বিজিবির চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ১৬,০০০ পিস ইয়াবাসহ চালক গ্রেপ্তার।

আপডেট টাইমঃ ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬