ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেজুখাল বিজিবি চেকপোস্টে কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ​মদনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে মারধর,২ লাখ টাকা লুটের অভিযোগ আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা সামাজিক অপরাধ দমনে পানছড়ি থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত  হাওরপাড়ের নতুন ইতিহাস: সিলেট বিভাগীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শাল্লার স্পর্শিতা ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত! ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’, টেলিগ্রাফের খবর মদনে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা কোটি কোটি টাকা নিয়ে রাতের আধারে উধাও, সংস্থার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২। আটপাড়ায় বজ্রপাতে সুলেমান নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’, টেলিগ্রাফের খবর

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

সোনালি রঙের লম্বা লোমযুক্ত এক বিরল অ্যালবিনো মহিষ যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এবারের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনের মধ্যেই তাকে কোরবানি করা হবে বাংলাদেশে। বৃহস্পতিবার (২২মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

প্রায় ১,৫০০ পাউন্ড ওজনের এই মহিষটি তার অনন্য চেহারার কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। সোনালি রঙের লোম ও বিশেষ আকৃতির কারণে অনেকে এটিকে ‘কম্ব-ওভার’ হেয়ারস্টাইলের সঙ্গে তুলনা করছেন। নারায়ণগঞ্জের তার খামারে পুরো মে মাসজুড়েই অসংখ্য মানুষ এই মহিষটি দেখতে ভিড় করেছেন।

একজন দর্শনার্থী বলেন, সত্যি বলতে মহিষটির বৈশিষ্ট্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেকটাই মিলে যায়। আমার ভাতিজা এক ঘণ্টার নৌযাত্রা করে শুধু এটিকে দেখতেই এসেছে।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে মহিষটির নামকরণ করেন, কারণ ট্রাম্পের মতো এর অসাধারণ চুলের বৈশিষ্ট্য রয়েছে।

তিনি আরও বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করবো। কিন্তু এটাই ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ। তিনি গত চার বছর ধরে মহিষটির দেখাশোনা করে আসছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রেজুখাল বিজিবি চেকপোস্টে কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’, টেলিগ্রাফের খবর

আপডেট টাইমঃ ৯ ঘন্টা আগে