ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রূপা আক্তার উপজেলার সানকি ডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী এবং আব্দুল মতিনের মেয়ে। নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে শরিফা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে নাঈম খানের সঙ্গে রূপার বিয়ে হয়। চার থেকে পাঁচ দিন আগে শাশুড়ি শরিফা খাতুনের ড্রয়ার থেকে ১০ হাজার টাকা হারিয়ে যায়। এরপর রূপার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এ নিয়ে পরিবারে কথা কাটাকাটির একপর্যায়ে শুক্রবার সকালে রূপা বিষপান করেন।

পরে স্বামী ও শাশুড়ি তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু

আপডেট টাইমঃ ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬