ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

নিজস্ব প্রতিবেদক 

‎নেত্রকোণার আটপাড়া  উপজেলার ৩নং লুনেশ্বর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংবাদিক রুবেল মিয়া। তিনি নিজেকে কোনো রাজনৈতিক “নেতা” নয়, বরং সাধারণ মানুষের “সেবক” হিসেবে উপস্থাপন করে ইউনিয়নবাসীর সামনে তুলে ধরেছেন একটি বিস্তৃত ৮৩ দফা উন্নয়ন ও জনসেবা পরিকল্পনা।

‎তার এই পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, দরিদ্রদের কর্মসংস্থান, গ্রামীণ রাস্তা ও ব্রিজ নির্মাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা সহায়তা, মাদকবিরোধী কার্যক্রম এবং স্বাস্থ্য ক্যাম্পের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

‎রুবেল মিয়া বলেন, “আমি কোনো টাকা-পয়সার প্রভাব নিয়ে আসিনি। আমার কাছে বড় বাজেট নেই, কিন্তু সততা, দায়িত্ববোধ এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে। চেয়ারম্যান হওয়া আমার কাছে ক্ষমতা নয়, এটি একটি বড় দায়িত্ব।”

‎তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের দালালি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সহায়তা এবং বন্যা ও দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

‎এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, অর্থ বা প্রভাবের পরিবর্তে নীতিনিষ্ঠ ও জনমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা প্রার্থীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

‎রুবেল মিয়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমরা সবাই মিলে লুনেশ্বর ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে পারবো।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

আপডেট টাইমঃ ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬