ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

গোমস্তাপুরে ২০ হাজার ৭ একর জমিতে আমন চাষ, মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় চলছে আমন মৌসুমের ধান রোপণের ব্যস্ততা। মাঠের পর মাঠ জুড়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন চারা রোপণ, আগাছা পরিষ্কার ও জমি পরিচর্যায়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে গোমস্তাপুর উপজেলায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার ৭ একর জমিতে আমন ধান চাষ হয়েছে যা এখনো চলমান রয়েছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানান, “আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় আমন চাষে তেমন কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। কৃষকরা নির্ধারিত সময়েই রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেক এলাকায় ইতোমধ্যেই রোপণ শেষ হয়েছে এবং পরিচর্যার কাজ চলছে।”

স্থানীয় কৃষক সেন্টু আলী জানান, “এই বছর সময়মতো চারা রোপণ করতে পারছি, মাটির অবস্থাও ভালো। তবে সার আর কীটনাশকের কিছুটা সংকট থাকলেও এখনো manageable অবস্থায় আছে। যদি সরকারী সহায়তা সঠিক সময়ে মেলে, তাহলে ভালো ফলনের আশা করছি।”

তবে মাঠ পর্যায়ের কিছু কৃষক জানান, চলতি মৌসুমে এখনও পর্যাপ্ত সার ও শ্রমিক সংকট রয়ে গেছে। একইসঙ্গে কিছু এলাকায় সেচ ও জমিতে পানি ধরে রাখার সমস্যার কথাও শোনা গেছে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, “সার ও কীটনাশক সরবরাহের বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে। কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।”

গোমস্তাপুরে আমন ধান চাষ শুধুমাত্র কৃষকদের মৌসুমি কর্মসংস্থান নয়, বরং তাদের বার্ষিক আয়ের অন্যতম প্রধান উৎস। তাই এ মৌসুম সফল হলে উপজেলার অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

গোমস্তাপুরে ২০ হাজার ৭ একর জমিতে আমন চাষ, মাঠজুড়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

আপডেট টাইমঃ ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫