ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

কলমাকান্দায় যুদ্ধ দিবস পালিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোনা ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে সংঘটিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল সম্মুখযুদ্ধ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেই লড়াইয়ে শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগ স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৬ জুলাই) পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস-২০২৫।

সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও পরে লেংগুরায় শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।আয়োজিত হয় বিশেষ দোয়া ও প্রার্থনা।

পরে লেংঙরা ফুলবাড়ি দুর্যোগ আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুখময় সরকার।

সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।

আলোচনায় বক্তৃতা রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি এম.এ খায়ের,

বীর মুক্তিযোদ্ধা মোতামেম ইসলাম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম,

উপজেলা মহিলা দলের নেত্রী কলি আক্তার,

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, লেংঙ্গুরা ইউপি বিএনপি’র সভাপতি হালিম হাওলাদার, উপজেলা এনসিপির নেতা আবু কাওসার উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, এডভোকেট সিরাজুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধার সন্তান মুশফিকুল হক তপু প্রমূখ।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৬ জুলাই ভোরে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি রসদবাহী বাহিনীর গতিপথে অ্যাম্বুশ করে। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রত্যাবর্তনের সময় তারা পাক বাহিনীর মুখোমুখি হয়। সেখানেই সংঘটিত হয় নাজিরপুর সম্মুখযুদ্ধ।

এ যুদ্ধে শহীদ হন— ডা. আবদুল আজিজ (নেত্রকোনা), মো. ফজলুল হক (নেত্রকোনা),মো. ইয়ার মাহমুদ (মুক্তাগাছা, ময়মনসিংহ), ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, মো. জামাল উদ্দিন (জামালপুর)। তাঁদের মরদেহ সীমান্ত সংলগ্ন ১১৭২ নম্বর পিলারের পাশে গণেশ্বরী নদীর পাড়ে সমাহিত করা হয়।

এ কর্মসূচিতে ময়মনসিংহ, মুক্তাগাছা, জামালপুর ও নেত্রকোনা জেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শহীদদের রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

ছবি যুক্ত,

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল

নেত্রকোনা।

মোবাইল : ০১৭১১০০১৭১৯

তারিখ : ২৬.০৭.২০২৫

জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

কলমাকান্দায় যুদ্ধ দিবস পালিত

আপডেট টাইমঃ ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫